PBKS vs LSG Live cricket IPL Tech and shots code "class="button" id="uniqueButton">IPL Live
রাতের আকাশের তারার সাথে কালো লেপার্ড! যে ছবি তুলতে লেগেছে ৬ মাসের পরিশ্রম!
রাতের অন্ধকার! তারওপর কালো লেপার্ড! এমনই এক দুর্লভ ছবি তুলেছেন ফটোগ্রাফার উইল বুরা্ড লুকাস। দীর্ঘ ৬ মাস কেনিয়ায় কাটিয়ে তিনি এই ছবিটি তুলেছেন৷ কাজটি অনেক কঠিন ছিল৷ কারণ তারা এবং প্রাণির ছবি তোলার জন্য নূন্যতম ১৫ সেকেন্ডের এক্সপোজার দরকার ছিল৷ পাশাপাশি ছবিটি এমন দিনে তুলতে হত যে সময় আকাশে চাঁদ বা কোনো ধরণে মেঘ থাকবে না৷ তিনি ৬ মাস ধরে প্রায় ৫-৭টি ক্যামেরা কালো লেপার্ডটির চলাচলের জায়গায় রেখেছিলেন৷ কিন্তু কোনোভাবেই সঠিক ছবি পাচ্ছিলেন না। অবশেষে ৬ মাসের পরিশ্রম শেষে তার লাগানো ৩টি ক্যামেরায় ধরা পড়ে এই বিরল ছবিটি!

Comments
Post a Comment